Posts

Showing posts from September, 2024

নিজের অফিসের সেই ‘গোপন কক্ষে’ যা করা হত জানা গেল

Image
  হেড লাইন: বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান নিজের অফিসের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন কক্ষের নিয়ে মুখ খুলেছেন। একটি সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, তার অফিসের আলোচিত গোপন কক্ষ আসলে গোপন ছিল না। এ বিষয়ে ওই অফিসের সবাই জানতেন। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা মহাব্বত (ঘাইনঞ্জানি) গ্রামের আবুল ফজল খানের মেয়ে মালা খান। বাবার চাকরির সুবাদে ঢাকায় লেখাপড়া করেন এবং বড় হন। তার চাচা গরু ব্যবসায়ী তোফাজ্জল খানের মাধ্যমে এলাকায় জমি ক্রয় ও গরু-ছাগল বেচাকেনা করতেন মালা খান। এলাকার কিছু লোককে সরকারি-বেসরকারি চাকরিও দিয়েছেন তিনি।সম্প্রতি তার অফিসে গোপন কক্ষ থাকার খবর দেখে অবাক হন স্থানীয়রা। সরেজমিনে অলোয়ার নিকলা মহাব্বত এলাকায় গিয়ে জানা গেছে, বিআরআইসিএমের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের তিন মেয়ের মধ্যে দুই মেয়ে কানাডায় পড়াশোনা করছেন। তার স্বামী মোস্তফা আনোয়ারও একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি দুই মেয়ের সঙ্গে কানাডায় বসবাস করছেন। তবে গুঞ্জন রয়েছে, স্বামী ও মেয়েদের জন্য কানাডায় বাড়ি কিনেছেন ...

স্যার আমি আস্তে করি, চেষ্টা করি যেন বেশি ব্যথা না পায়

Image
  ক্লাস রুটিন আর পরীক্ষার রুটিনের বাইরে ভিন্ন রকম এক রুটিন চালু করেছে রাঙ্গুনিয়ার এক কওমি মাদরাসাশিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন (নাছির হুজুর)। কোন রাতে কোন ছাত্রকে বলা’ৎকার করা হবে তা রীতিমতো রুটিনের মতো করে ঠিক করে রেখেছিলেন এই শিক্ষক। উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শাহ আহমদীয়া আজিজুল উলুম মাদরাসার এই শিক্ষক ছোট ছেলেশিশুদের প্রতি প্রবলভাবে আসক্ত। এই কাম’না চরি’তার্থ করতে তিনি প্রতি রাতে নতুন নতুন শিশু ব্যবহার করে আসছেন। নিউজটি সম্পন্ন পড়ুন দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা কালেরকণ্ঠ থেকে । ক্লিক করুন।

হঠাৎ মিমকে সাবেক ডিবি প্রধান হারুনের কল, অতঃপর...

Image
  ১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতের কথা, ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী। বাসের স্টাফরা ভোররাতে তাকে দিনাজপুর-দশমাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুরগামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিকআপ আসে। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকআপে তুলে নেয়। পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে।   এ ঘটনা কেন্দ্র করে সৃষ্ট দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে ২৪ থেকে ২৭ আগস্ট দিনাজপুর ছিল উত্তাল। পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী। আহত হন দুই শতাধিক। দিনাজপুরসহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই ইয়াসমিনের চরিত্রে অভিনয় করবেন মিম। ছবির নাম রাখা হয়েছে— ‘আমি ইয়াসমিন বলছি।’ গত বছর এসেছিল খবরটি। শিগগিরই শুটিং করার কথা জানিয়েছিলেন পরিচালক। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এবার জানা গেল ছবিটির কাজ আটকে দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে ডিবি হারুন। সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পরিচালক সুমন ধর নিজেই। সুমন জানান ...

এবার মিম এবং হারুনের গোমর ফাঁস, খাইয়ে হইচই ফেলে দিতেন

Image
  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে ডিবি হারুন। নানা কারণেই আলোচনায় থাকতেন তিনি। ডিবি অফিসে রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকাদের দাওয়াত দিয়ে খাইয়ে হইচই ফেলে দিতেন। একটি ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও ফোন করেছিলেন হারুন। এতে ঘাবড়ে যান পরাণ’খ্যাত নায়িকা। সেদিনের ঘটনা প্রসঙ্গে মিম বলেন, ‘হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যাই। তিনি (হারুন অর রশীদ) কেন আমাকে ফোন করবেন? ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোনকল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারব না। যখন তিনি বললেন, “তোমার পরিচালক আমার সামনে বসা, ” তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধ হয় আর হবে না। পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই। সব মিলিয়ে মনটা খুব খারাপ হয়। শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সব সময় আসে না। আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয়, তখন মন খারাপ হয়।’ মূলত ‘আমি ইয়াসমিন বলছি’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছিলেন পরিচালক সুমন ধর। সিনেমার গল্পটি ছিল সত্য ঘটনা নিয়ে। ১৯৯৫ সালের ২৩ আগস্টের রাতে ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁওগামী বাসে দিন...

ফের বিয়ে করলেন সানাই, দেনমোহরের অঙ্ক জানলে আঁতকে উঠবেন

Image
  আবারও বিয়ে করেছেন তথাকথিত চিত্রনায়িকা সানাই মাহবুব। রবিবার পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়েছে। সানাইয়ের নতুন স্বামীর নাম সোহেল এফ খান। তিনি সুইডেন প্রবাসী ব্যবসায়ী। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের খবর নিশ্চিত করেছেন সানাই নিজেই৷ তিনি বলেন, ‘সোহেলের বাড়ি কুমিল্লা। গত এক বছর ধরে আমাদের চেনা-জানা। তবে এটা ঠিক প্রেম না। পরিচয়ের পর আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো। একটা পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ সানাইয়ের এই বিয়ের পাশাপাশি আলোচনার তুঙ্গে দেনমোহরের পরিমাণ। সেই অঙ্কটা জানলে আঁতকে উঠবেন যে কেউ। বিশেষ এক সূত্র বলছে, ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে এই বিয়েটা করেছেন সানাই। এ সংক্রান্ত একটি নিউজ তিনি ফেসবুকে শেয়ারও দিয়েছেন। এর আগে ২০২২ সালের ২৭ মার্চ আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন আলোচিত এই মডেল-অভিনেত্রী। তবে সেই বিয়ে বেশিদিন টিকেনি। এক বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সানাই চাকরিতে মন দেন। অনেক দিন ধরেই কাজে অনিয়মিত তিনি। সূত্র : ঢাকাটাইমস

ঢাবির শিবির সভাপতি পরিচয়ে দেয়া যুবকের পরিচয় পাওয়া গেল

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র শিবিরের সভাপতি দাবি করে সাদিক কায়েম নামে এক শিক্ষার্থীর ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টায় প্রকাশিত এ পোস্টের মধ্যদিয়ে দীর্ঘ ১৭ বছর পর ঢাবির শিবির সভাপতির নাম প্রকাশ্যে এলো। জানা গেছে, সাদিক কায়েম নামের ওই শিক্ষার্থী ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের ১১তম ব্যাচের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবেও এতদিন পরিচিত ছিলেন তিনি। ঢাবির শিবির সভাপতি পরিচয়ে দেয়া পোস্টে কায়েম বলেন, ‘ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্ররাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পালটে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না। বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ, ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদই আছে। টেন্ডারবাজি, গুম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি এসব রাজনীতি না। এগুলো ফ্যাসিবাদ।’ পোস্টে তিনি চব্বিশের চেতনা নিয়ে আগামী দিনে ছাত্ররাজনীতি পরিচালিত হবে উল্লেখ করে লিখেন, “আওয়ামী ফ্যাসিবাদের গত ১৬ বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষি...

ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঢাবি শিবির সেক্রেটারি

Image
  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সেক্রেটারি এস এম ফরহাদের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট ছাত্রলীগে পদ থাকার পরিচয় প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে, ছাত্রলীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন বলে জানিয়েছেন ফরহাদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে এই কথা জানান তিনি। তাছাড়া, তিনি ছাত্রলীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না বলে জানান। বিবৃতিতে ফরহাদ বলেন, সমাজকল্যাণ ইন্সটিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে আমার (এস এম ফরহাদ) কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবীর জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দিইনি। ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটি সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে... যেখানে আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। বিষয়টিকে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র মনে করি। রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছড়িয়ে পড়া ছবি শুধুই ডিবেট কেন্দ্রিক উল্লেখ করে তিনি বলেন, আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টম...

বিজয়ের ক্রেডিট নিখুঁতভাবে তুলে ধরলেন ঢাবি শিবির সভাপতি

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেছেন, ‘জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়িতের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদেরা। খোদা প্রদত্ত জানকে কোরবানি করে তারা সাম্য ও ইনসানিয়াত ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মাদারি আমাদের হাতে অর্পণ করে গেছেন।’ সোমবার সকালে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে এসব কথা বলেন তিনি। ওই পোস্টে ঢাবি শিবির সভাপতি আরো বলেন, এই আন্দোলন শহীদ আবু সাঈদের রক্তের ওপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির ওপর দাঁড়ানো আন্দোলন। যে রিকশাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন তার কুরবানির ওপর দাঁড়ানো আন্দোলন। সহস্রাধিক শহীদ আমাদের পথ দেখিয়েছেন এক নতুন মঞ্জিলে-মাকসুদ: Bangladesh 2.0।’ আন্দোলনে সমাজের উঁচুতলার মানুষের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অবদান ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ইংলিশ মিডিয়ামের টেক স্যাভি কিড থেকে শুরু করে কওমি-আলিয়ার তালেবে এলেম, শাহবাগ-ধানমন্ডি-মিরপুর-উত্তরা-সাভার থেকে শুরু করে বাংলার স্টালিনগ্রাদ হয়ে ওঠা যাত্রাবাড়ি, শহর-নগর, গ্রাম-গ্রামান্তরে ...

শেখ হাসিনা জন্য খোলা আছে তিন পথ! কোন পথটি বেছে নিবেন তিনি

Image
  গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেড় মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি দেশটি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক বা অফিশিয়াল পাসপোর্ট বাতিল করেছে এবং এই পাসপোর্টে ভারতে অবস্থানের ৪৫ দিনের মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে। এতে শেখ হাসিনাার ভারতে অবস্থানের বৈধ ভিত্তিটা কী, সে প্রশ্নও উঠতে শুরু করেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি ‘অপশন’ বা রাস্তা খোলা আছে। এক. রাজনৈতিক আশ্রয় দুই. তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা এবং তিন. বাংলাদেশে শেখ হাসিনার ‘রাজনৈতিক প্রত্যাবর্তনের’ পথ তৈরি করা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক রয়েছে। এ ছাড়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তাছাড়া পদত্যাগের পর ভারতে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটির সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। ফলে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ কো...

মেহেদি রাঙা দুই হাত বাঁধা সেই তরুণীর পরিচয় মিলল!

Image
  অপরাধ: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে পাওয়া মেহেদি রাঙানো দুই হাত বাঁধা তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর নাম জ্যোৎস্না বেগম। সে নীলফামারী জেলার ডিমলা থানার খড়িবাড়ী এলাকার জহর আলীর স্কুল পড়ুয়া মেয়ে ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। সোমবার (২৩ সেপ্টেম্বর) আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী মরদেহের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯ দিন আগে একই জেলার চাপানী এলাকার জহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জ্যোৎস্না বেগমের। বিয়ের পরে চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিল জ্যোৎস্না। এরপর ২০ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় জ্যোৎস্না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে তাদের সন্দেহ যে জ্যোৎস্না তার ছেলে বন্ধুর সঙ্গে পালিয়েছে। এদিকে, নিখোঁজের চারদিন পর তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে ...

‘তোফাজ্জলকে ভাত দেয়নি তার ভাবিও, পরিবারের মধ্যেই আছে এক খুনি’

Image
  অপরাধ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রদের পিটুনিতে নিহত তোফাজ্জল মামাতো বোন আসমা আক্তার তানিয়া দাবি করেছেন, তোফাজ্জলের পরিবারেই একজন খুনি রয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজ আইডি এক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন। সেখানে তোফাজ্জলের ভাবি ও ভাইয়ের শাশুড়িকে দোষারোপ করা হয়েছে। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘তোফাজ্জলের পরিবারের মধ্যে একজন খুনি রয়েছে, তাকেও বিচারের আওতায় আনা উচিত। তোফাজ্জল আমার ফুফাতো ভাই + দুধ ভাই (আমরা একই মায়ের দুধ পান করে বড় হয়েছি)। তোফাজ্জলকে যারা মেরে ফেলেছে, তারা তো অবশ্যই খুনি। কিন্তু আমার মতে তার আরও দুই জন খুনি অপরাধীর নামের খাতা থেকে বাদ পড়েছে, সেই দুইজন হলো ওর একমাত্র ভাবি ও ভাইয়ের শাশুড়ি।’ ‘ভাবিরা মায়ের মতো আদর, স্নেহ দিয়ে আগলে রাখেন- কিন্তু তোফাজ্জল এতটাই হতভাগা ছিল কোনোদিন ভাবির হাতে এক প্লেট ভাত খেতে পারেনি। আজ সেই পাগলাটা ভাতের খোঁজেই মারা গেলো। তোফাজ্জলের পরিবারে শেষ আশ্রয়স্থল ছিল, ওর একমাত্র ভাবি- যে কিনা ওর সঙ্গে কুকুর বিড়ালের মতো আচরণ করতো’ ‘তোফাজ্জেল সুস্থ হোক সে এটা কখনও চায়নি, কেন চায়নি জানেন? ক...

ঘটনার নতুন মোড়, রিমান্ডে কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান

Image
রিমান্ডে কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের ৫ নেতা দায়ী। এরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পাঁচ আগস্টের পর গ্রেফতার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এসব তথ্য দেন। গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডিবির সংশ্লিষ্ট সূত্র রোববার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের অনেকেই বলেছেন, তারা শেখ হাসিনাসহ অন্যদের বারবার সতর্ক করেছেন। বলেছেন, যা হচ্ছে তা ভালো হচ্ছে না। কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি...

কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিলেন, গোপন তথ্য ফাঁস করলেন ঢাবি শিবির সেক্রেটারি

Image
  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। স্ট্যাটাসে আব্দুল কাদের ফরহাদ নামে এক ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দেন। কাদের লিখেছেন, আন্দোলন চলাকালে ফরহাদ তাকে জানিয়েছেন, ‘আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে, এত এত শহীদের রক্তের সাথে বেইমানি করতেছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে। কিছু দাবি-দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সাথে বেইমানি করা যাবে না।’ পাঠকদের জন্য সমন্বয়ক আব্দুল কাদেরের পোস্টটি তুলে ধরা হলো- কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল; কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় নয় দফার অবতারণা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম; কিন্তু ১৬ তারিখ মঙ্গলবার আবু সাঈদসহ ছয়জন যখন শহীদ হয়, ওই দিন রাত ১২টা...

পতনের পর প্রথমবার মুখ খুললেন সাদ্দাম ও ইনান, যা জানালেন

Image
  দেশের বিভিন্ন স্থানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার (২২ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে ছাত্রলীগ। প্রসঙ্গত, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এ দুই হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে জাবিতে নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোসেন মানসিক ...

মাহিয়া মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল

Image
  ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে এই নায়িকাকে।   ২০২৪ সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে। নির্বাচনে হার, ব্যক্তিজীবনে বিবাহ বিচ্ছেদ— সবকিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে। যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে। মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। তাকে এমন অগ্নিকন্যা রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন। মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।

প্রকাশিত হলো ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়

Image
  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পর এবার সেক্রেটারির পরিচয় জানা গেছে। তার নাম এস এম ফরহাদ। বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিম উদদীন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া এস এম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি। বিস্তারিত আসছে ... সুূূত্রঃ ঢাকা পোস্ট

বিশাল বড় সুসংবাদ পেলেন তারেক রহমান

Image
  জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। গত ২৯ জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। রোববার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে, অভিযোগপত্র আমলে না নিয়ে—তাকে অব্যাহতির আদেশ দেন। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ বলে ঘোষণা দেওয়ার অভিযোগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম। ২০২৩ সালের ২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপ-পরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ...

ছাত্র ফেডারেশনকে বিদায় জানালেন কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা

Image
  বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। আজ রবিবার ফেসবুকের এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন তিনি। পোস্টে উমামা ফাতেমা লিখেন, নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। “বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার দীর্ঘদিনের পথচলা। এই জুলাই গণঅভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা-চেতনার জগতকে যেমন পালটে দিয়েছে, তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে! লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে! পরিবর্তিত পরিস্থিতিতে, সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি। যা ...

অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ

Image
  ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়ায় অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ভারতে ইলিশ রপ্তানির বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠায়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রপ্তানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। আইনি নোটিশে বলা হয়েছে, ইলিশ মাছ একটি সামুদ্রিক মাছ। এই ইলিশ মাছ বাংলাদেশ, ভারত, মায়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। এই ইলিশ মাছ যখন সমুদ্র থেকে নদীতে বিশেষ করে বাংলাদেশের পদ্মা নদীতে আসে, তখন এই ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদু হয়ে উঠে। এই কারণে সামুদ্রিক ইলিশের চেয়ে পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু। নোটিশে আরও বলা হয়েছে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের বিশাল ও বিস্তৃত সমুদ্র সীমা রয়েছে। ভারতের জলসীমায় ব্যাপকভাবে ইলিশ উৎপাদন হয়। এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোন প্রয়োজন নেই। কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে ...

উপদেষ্টা নাহিদকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন মামুনুল হক

Image
  জাতীয়: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত শিক্ষা সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। মামুনুল হক বলেন, তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যমের অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আপনারা ওখানে বিলাসিতা করেন। বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের নাই। আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। আমরা রক্ত দিয়েছি। কারারুদ্ধ হয়েছি, অন...

মুখ খুললেন সাদ্দাম-ইনান, পাঠালেন বিবৃতি

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার (২২ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রসঙ্গত, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এ দুই হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে জাবিতে নিহত শামীম মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ঢাবিতে নিহত তোফাজ্জল হোস...

ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে হাসিনা, টাকা কম পড়ার পর যা ঘটলো

Image
  ছাত্র-জনাতার গণ-অভূত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা-কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ। দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা-কাপড়ের পাশাপাশি, অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০ হাজার টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা। কিন্তু কিছু টাকা কম পড়ে। এর পর বাংলাদেশের মুদ্রায় দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। খবর জী২৪ঘণ্টার । এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও। কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা। ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তানিয়ে এখনও চলছে আলোচনা। জানা গেছ...

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন পার্থ

Image
  বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না।’  শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর : স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি।   আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলব তারা যত দিন খুশি, তত দিন ক্ষমতায় থাকুক, এটা কোনো কথা হতে পারে না। পলিথিন সরাতে এ সরকার আসেনি। পুলিশের পোশাক-লোগো চেঞ্জ হবে কি না, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কি না, সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ যেটা, সে রোডম্যাপ আমরা এখনো পাইনি।’   বিজেপি চেয়ারম্যান বলেন, ‘এ সরকার প্রথম যে ভুল করেছে, পরিবর্তনকে কেবল বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে। কিন্তু এটা ১৫-১৭ বছরের প্রতিফলন। যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে।’ বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকটিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন, ‘এমন মানুষ সরকারে থাকা দরকার,...